```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

চাপের মুখে পদত্যাগ শ্রীলঙ্কা সরকারের মন্ত্রিসভার

দেশ জোড়া প্রতিবাদ এবং চাপের মুখে পদত্যাগ করল শ্রীলঙ্কা সরকারের মন্ত্রিসভা ৷ রবিবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর, নিজেদের পদত্যাগপত্র তাঁর কাছে জমা দিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা ৷ পদত্যাগের পর এমনটাই জানিয়েছেন মাহিন্দা রাজাপক্ষের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য দীনেশ গুণাবর্ধনে ৷ তিনি জানিয়েছেন, আজ অর্থাৎ, সোমবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের সঙ্গে দেখা করবেন ৷ সেখানেই বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ গুণাবর্ধনে সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি এবং আমাদের পদত্যাগপত্র তাঁর হাতে দিয়ে এসেছি ৷’’ তবে, মন্ত্রিসভা পদত্যাগ করলেও রাষ্ট্রমন্ত্রীদের পদত্যাগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি ৷ এই মুহূর্তে শ্রীলঙ্কার যা পরিস্থিতি, তাতে বাড়তে থাকা গণ আন্দোলনের জেরে মাহিন্দা রাজাপক্ষের সরকারকে পদত্যাগের পরামর্শ দিয়েছে ক্ষমতাশীল সরকারের শরিক দলগুলি ৷ তার বদলে সর্বদলের তথা বিরোধী দলের সম্মতিতে একটি অন্তর্বর্তী সরকার গঠনে প্রস্তাব দেওয়া হয়েছে শরিক দলগুলির তরফে ৷

error: Content is protected !!