```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

গত ১৫ দিনে ১৩ বার বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম ৷ আজ, মঙ্গলবার পেট্রোল-ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বাড়ল ৷ এ নিয়ে গত ১৫ দিনে ১৩ বারে মোট ৯.২০ টাকা দাম বৃদ্ধি পেল ৷ দীর্ঘ সাড়ে চার মাস জ্বালানির মূল্য একই রেখেছিল মোদি সরকার ৷ ২২ মার্চ থেকে ফের দাম বাড়তে শুরু করেছে ৷ গতকাল পেট্রল ও ডিজেলের দাম লিটার পিছু ৪০ পয়সা বেড়েছিল, যা আজ দ্বিগুণ ৷ দেশজুড়ে একই হারে দাম বাড়লেও বিভিন্ন রাজ্যে জ্বালানির মূল্য বিভিন্ন হতে পারে ৷ দিল্লিতে পেট্রোল দাম ১০৪.৬১ টাকা/লিটার (গতকাল ছিল ১০৩.৮১ টাকা) ডিজেলের দাম ৯৫.৮৭ টাকা/লিটার (গতকাল ছিল ৯৫.০৭ টাকা)। আজ পেট্রোলের দাম কলকাতায় ১১৪.২২/লিটার, ( গতকাল, সোমবার ছিল ১১৩.৩৯ টাকা) আর ডিজেলের দাম ৯৮.৯৭ টাকা/লিটার, (গতকাল, সোমবার ছিল ৯৮.১৭ টাকা)। মুম্বইয়ে পেট্রোলের দাম ১১৯.৬৭/প্রতি লিটার (গতকাল ছিল ১১৮.৮৩ টাকা) আর ডিজেলের দাম ১০৩.৯২/প্রতি লিটার (গতকাল ছিল ১০৩.০৭ টাকা)।

error: Content is protected !!