```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

যুবকের হাতে আগ্নেয়াস্ত্রর ভিডিও ভাইরাল, গ্রেফতার অভিযুক্ত

আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ৷ আর সেই ভিডিওর সূত্র ধরে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট থানা এলাকায় ৷ ধৃত যুবকের নাম ইমরান খান ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র-সহ একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইমরান ৷ মগরাহাট থানার অন্তর্গত বিলান্ডাপুর খাল পাড় এলাকার বাসিন্দা বছর কুড়ির ইমরান খান ৷ ভিডিওটি ভাইরাল হতেই তা চোখে পড়ে ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন কুমার দে’র ৷ এরপর ভিডিওর সত্যতা যাচাই করে যুবকের খোঁজে তল্লাশি চালায় পুলিশ ৷ সোমবার অভিযুক্ত যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ ৷ অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছাড়াও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ৷ ধৃত ইমরানকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার ভোররাতে মগরাহাটের মাইতলা থেকে 8টি বেআইনি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ৷ উস্থি থানা এলাকা থেকেও তাজাবোমা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে ৷

error: Content is protected !!