```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিবিআই সংগ্রহ করল তপন কান্দু খুনের দিনের সিসিটিভি ফুটেজ

তপন কান্দু খুনের মামলায় ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল সিবিআই ৷ সিবিআইয়ের টিম ঝালদা শহরের পুরনো ঝালদা থানায় টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে গিয়ে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন । যে দিন কাউন্সিলর খুন হয়েছিলেন, সে দিনের সিটিটিভি-র সমস্ত ফুটেজ, পেন ড্রাইভে সংগ্রহ করে নিয়ে যান সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । তবে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি বলে সূত্রের খবর । কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই মতোই ঝালদায় গিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই ৷ ইতিমধ্যেই নানা দিক খতিয়ে দেখা হচ্ছে ৷ আজই ঝালদা ফরেস্ট গেস্ট হাউসের অস্থায়ী সিবিআই ক্যাম্পে পৌঁছন সিআইডি ডিআইজি । আজ জেরা করা হতে পারে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকেও ।

error: Content is protected !!