```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আরামবাগের এসডিপিওর গাড়ি দুর্ঘটনার কবলে , আহত ৪

আরামবাগের এসডিপিওর গাড়ি দুর্ঘটনার কবলে ৷ শুক্রবার তারকেশ্বর থানার বাগবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ আহত এসডিপিও অভিষেক মণ্ডল-সহ দুই নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক ৷ আহতরা সকলেই তারকেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাগ্রস্ত পুলিশ আধিকারিকের গাড়িটি উদ্ধার করেছে তারকেশ্বর থানার পুলিশ । আহতদের অবস্থা স্থিতিশীল ৷ পুলিশ সূত্রে খবর, আজ আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল সিঙ্গুরে একটি কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিলেন।সাড়ে এগারোটা নাগাদ তারকেশ্বরের বাগবাড়ি এলাকার কাছে ১২ নম্বর রোডে একটি ইঞ্জিন ভ্যান সামনে এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে ৷ পুলিশ আধিকারিকের গাড়ির চালক গাড়িটিকে নিয়ে বন্ধ দোকানে গিয়ে ধাক্কা মারে। দোকান ঘরটি ভেঙে যায় ৷ এসডিপিওর গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । স্থানীয় বাসিন্দারা তারকেশ্বর থানায় খবর দিলে তারকেশ্বর থানার পুলিশ এসে আহত দুই নিরাপত্তারক্ষী, চালক ও এসডিপিও অভিষেক মণ্ডলকে উদ্ধার করে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয় ।

error: Content is protected !!