```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা, মৃত ২ মহিলা পর্যটক

দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা। দুই মহিলা পর্যটকের মৃত্যু। প্রায় ৮ জন আহত। ট্রলিতে আটকে অন্তত ৪৮ জন পর্যটক। যাঁদের মধ্যে কয়েকজন মালদার বাসিন্দা হতে পারে বলে খবর। ঘটনাটি ঘটেছে, দেওঘর জেলার ত্রিকূট পাহাড়ে। ত্রিকূট পাহাড়ে দর্শনের জন্য রোপওয়ে ব্যবহার করা হয়। তাতেই যাচ্ছিলেন পর্যটকরা। মাঝপথে একটি

রোপওয়ে ভেঙে পড়ে।  ঘটনায় দুই মহিলা পর্যটকের মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ৮ জন। আহতদের উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের চোট গুরুতর বলেই জানা গিয়েছে।  রবিবার সন্ধ্যের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, সেই সময় রোপওয়ে দিয়ে প্রায় একশো যাত্রী যাতায়াত

করছিলেন। সোমবার সকাল পর্যন্ত অন্তত ৪৮ জনের আটকে থাকার খবর পাওয়া গিয়েছে।সেনা ও প্যারা মিলিটারি ফোর্সের তত্ত্বাবধানেই সকাল থেকে শুরু হয়ে উদ্ধারকাজ। ইতিমধ্যেই একাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে।

error: Content is protected !!