```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

লোকাল ট্রেনের ধাক্কায় মহিষের মৃত্যু, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত পরিষেবা

ট্রেনের ধাক্কায় মহিষের মৃত্যু। অফিসের ব্যস্ত সময়ে শিয়ালদহ- বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল।জানা গিয়েছে, এ দিন সকাল সওয়া সাত’টা নাগাদ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল যখন সংহতি স্টেশনে ঢুকছে, সেই সময়ে দুর্ঘটনার সম্মুখীন হয়। জানা গিয়েছে, ট্রেন ঢোকার সময়ে রেললাইন পেরোচ্ছিল একটি ষাঁড়। ট্রেনটি দ্রুতগতিতে থাকায় ষাঁড়টিকে ধাক্কা মারে। ট্রেনের সামনের চাকা জড়িয়ে মৃত্যু হয় ষাঁড়টির। তারপরেই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কাজের দিনে রেল পরিবেষা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। পর পর স্টেশনে দাঁড়িয়ে পরে ট্রেন। দুর্ঘটনার জেরে সকাল সাতটার কিছুক্ষণ পর থেকেই এই শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। দুর্ঘটনার পরে বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও রেল পরিষেবা স্বাভাবিক হয়নি বলেই সূত্রের খবর।

error: Content is protected !!