```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামী ২৯ তারিখ জঙ্গলমহলের ২ গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে বিজেপি নেতার জঙ্গলমহলকে আলাদা রাজ্যের দাবি তোলা ভীষণ ভাবে তাৎপর্যপূর্ণ । এখনও পর্যন্ত যা খবর, ২৯ মে কলকাতা থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সে দিন রাতে সেখানেই রাত্রিবাস করবেন তিনি । পরের দিন অর্থাৎ ৩০মে পুরুলিয়ায় প্রশাসনিক সভা ৷ একইসঙ্গে বুথ স্তরের কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি । এরপর সেখান থেকে বাঁকুড়ায় যাবেন মুখ্যমন্ত্রী । সেখানে রাত্রিবাস করার পর ৩১মে তিনি বাকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন । ওইদিনই আবার একটি রাজনৈতিক সমাবেশ রয়েছে মুখ্যমন্ত্রীর । সেখান থেকে আগামী ১ জুন কলকাতায় ফিরবেন মমতা ।পৌরভোটের পর জেলা সফর জঙ্গলমহল দিয়েই শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সম্প্রতি তিনি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফর করে কলকাতায় ফিরেছেন । তারপরেই আবার জঙ্গলমহলের আরও দুটি জেলায় তাঁর যাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

error: Content is protected !!