```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

২০২৩-এর শেষে রাম মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে, রিপোর্টে জানাল কমিটি

২০২৩-এর শেষে সম্পূর্ণ হবে রাম মন্দিরের কাজ ৷ মঙ্গলবার রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট তাদের জমা দেওয়া রিপোর্টে এ কথাই জানিয়েছে ৷ তারা আশা করছে, সময়ের মধ্যে রাম মন্দির নির্মাণ হয়ে যাবে ৷ নির্মাণকার্য দেখাশোনার জন্য যে কমিটি আছে তার প্রধান আইএএস নীরপেন্দ্র মিশ্র ৷ তিনি মন্দির তৈরি নিয়ে সোমবার একটি রিপোর্ট জমা দিয়েছেন ৷ তাতে জানানো হয়েছে, “২৪ জানুয়ারি, ২০২২-এ স্তম্ভ দীর্ঘ করার কাজ শুরু হয়েছে এবং এখনও চলছে ৷ স্তম্ভ তৈরিতে কর্নাটক এবং তেলাঙ্গানা থেকে গ্রানাইট পাথরের ব্লক আনা হচ্ছে ৷ প্রায় ৫×২.৫×৩ ফুট (দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা) বিশিষ্ট ১৭ হাজার গ্রানাইট ব্লক লাগবে ৷ এ বছরের সেপ্টেম্বরে এই কাজ শেষ হয়ে যাবে ৷ স্তম্ভগুলির উচ্চতা ব়্যাফ্টের উপর থেকে ৬.৫ মিটার হবে ৷” রাজস্থানের ভরতপুরের বাঁশি-পাহাড়পুর থেকে গোলাপি স্যান্ড স্টোন এনে মন্দির তৈরি হচ্ছে ৷ রাজস্থানের শ্রীহরি জেলার পিণ্ডওয়ারা শহরে জড়ো করে রাখা হচ্ছে পাথরগুলি ৷ এই রাজ্যেরই মাকরানা পাহাড় থেকে বিশ্ববিখ্যাত সাদা মার্বেল পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দির নির্মাণে ৷ পাথর কাটার কাজ কিছুটা এগিয়েছে এবং সেগুলি অযোধ্যায় আসছে ৷

error: Content is protected !!