```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

এসএসসি মামলায় ফের নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে। ব্যবধান মাত্র সাতদিনের। হাইকোর্টের নির্দেশের গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পর, নির্ধারিত সময়ে ২০ মিনিট আগেই পৌঁছে গিয়েছিলেন নিজাম প্যালেসে। সূত্রের খবর, সেবার ২ দফায় পৌনে চার ঘণ্টা ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এসএসসি-র উপদেষ্টা কমিটি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। এমনকী, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ানও রেকর্ড করা হয়। এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা ও পার্থ চট্টোপাধ্য়ায়ের বক্তব্যের মধ্যে কোনও মিল খুঁজে পাওয়া যায়নি ৷ ফলে প্রশ্ন উঠছে যে আবার কি পার্থ চট্টোপাধ্যায়কে ডাকবে সিবিআই ? সেক্ষেত্রে তিনি কি আরও বড় কোনও আইনি জটিলতায় পড়বেন ? গত বুধবার প্রথমবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছিলেন ৷ সেদিন আদালতের নির্দেশ মতো সন্ধ্যা ৬টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে পৌঁছেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তার পর আবার আজ তাঁকে তলব করা হয় ৷ তিনি সকালেই পৌঁছে যান নিজাম প্যালেসে ৷ তার পর তাঁকে সাড়ে ৯ ঘণ্টা জেরা করা হয় ৷ সিবিআই সূত্রে খবর, তাঁর কাছ থেকে একাধিক প্রশ্নের উত্তর চাওয়া হয় ৷ জানতে চাওয়া হয়, এসএসসির উপদেষ্টা কমিটি কীভাবে গঠিত হল ? উপদেষ্টা কমিটির সদস্যরা কোনোভাবে প্রভাব খাটিয়ে ছিল কি না ? পাশাপাশি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় নিজেদের বেআইনিভাবে প্রভাব খাটিয়ে ছিলেন কি না ? সেই সমস্ত খবর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ছিল কি না ?

error: Content is protected !!