```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

খাদে পড়ল গাড়ি, ঝলসে মৃত বাংলার ৫ পুণ্যার্থী

উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়ালে খাদে উলটে গেল বোলেরো ৷ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হল ৫ পুণ্যার্থী সহ ৬ জনের ৷ পুণ্যার্থীদের প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার মৃত আরও এক গাড়ির ড্রাইভার উত্তরাখণ্ডেরই বাসিন্দা ৷ তেহরি গাড়োয়াল থেকে উত্তরকাশী যাওয়ার পথে বুধবার বিকেল ৩ টে ৩০ মিনিট নাগাদ খাদে উলটে যায় প্রাইভেট কারটি ৷ জানিয়েছে সংবাদসংস্থা এএনআই ৷ জানা গিয়েছে, উত্তরকাশী যাওয়ার পথে ৯৪ নং জাতীয় সড়কে কান্দি সৌদ তেহসিলের নিকট গঙ্গোত্রী হাইওয়েতে থেকে গভীর খাদে উলটে যায় গাড়িটি ৷ খাদের গভীরতা এতটাই ছিল যে, দুর্ঘটনার মুহূর্তে আগুন ধরে যায় বোলেরোটিতে ৷ আর তাতেই ঘটনাস্থলে ঝলসে মৃত্যু হয় ৬ জনের ৷ গাড়িতে সওয়ার বাংলার পাঁচ পুণ্যার্থীর মধ্যে তিনজন সোনারপুরের একই পরিবারের ৷ এঁরা হলেন- নীলেশ ভুনিয়া (২৩), মদন মোহন ভুনিয়া (৬১) এবং ঝুমুর ভুনিয়া (৫৯) ৷ মৃত বাকি দু’জন প্রদীপ দাস (৪৭) এবং দেবমাল্য দেব নাথ (৪৩) ৷ প্রত্যেকেই চারধামের পথে যাচ্ছিলেন ৷

error: Content is protected !!