```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুক্তি পেল কেকে’র শেষ প্লে-ব্যাক ‘ধুপ পানি বহনে দে’

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি ‘শেরদিল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৪ জুন । নেপালের পিলিভিটের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবির ট্রেলার মুক্তি পেতে না-পেতেই শোরগোল ফেলেছে ৷ আরও একটি কারণে সিনেপ্রেমীদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই ছবি ৷ কারণ এই ছবিতেই জীবনের শেষ প্লে-ব্যাকটি গেয়ে গিয়েছেন সদ্যপ্রয়াত কৃষ্ণকুমার কুন্নাথ । কেকে-র কণ্ঠে ‘ধুপ পানি বহনে দে’ গানটি মুক্তি পেল আজ। কথায় আছে শিল্পীর মৃত্যু হয়, শিল্পের মৃত্যু হয় না । কেকে নেই । বেঁচে থাকবে তাঁর অগণিত গান । গানটি লিখেছেন গুলজার, সুর দিয়েছেন শান্তনু মৈত্র । কেকে’কে নিয়ে বলতে গিয়ে আবেগ আর নস্ট্যালজিয়া গ্রাস করে কিংবদন্তি গুলজারকে ।

তিনি বলেন, “সৃজিত আমাকে ওঁর ছবিতে কাজ করার সুযোগ দিয়েছে । শুধু তাই নয়, আমাকে কেকে’র সঙ্গে ফের একবার কাজ করার সুযোগ করে দিয়েছে সৃজিত । কেকে’র সঙ্গে আমার প্রথম কাজ ‘মাচিস’ ছবিতে । “ছোড় আয়ে হাম ও গলিয়া…” গানটি গেয়েছিল কেকে । আর ‘শেরদিল’ ছবির এই গানটি পরিবেশ সচেতনতার বার্তা দেয় । জঙ্গল, নদী, মাটি, গাছ বাঁচানোর বার্তা দেয় । আমার ভাবতে এবং বলতে খারাপ লাগছে কেকে’র এটাই শেষ গান । আরও ক’টা দিন কেকে থেকে যেতে পারত । যদিও মৃত্যু আমাদের কারোরই হাতে নেই, তবে, ‘শেরদিল’ ছবির কথা হলেই আমার কেকে’র কথা মনে পড়বে ।” শান্তনু মৈত্র জানান, “কেকে এই গানটা একেবারে লাইভ কনসার্টের মতো করে গেয়েছিলেন । এই গানে একটি বিশেষ বার্তা আছে । যেটা যুব সমাজের জানা দরকার । গানটা কেকে নিজের মতো করে প্রাণ ঢেলে গেয়েছিলেন ।” সৃজিত মুখোপাধ্যায় বলেন, “আমরা গুলজারের লেখা পড়ে বড় হয়েছি । কেকে’র গান আমাদের সব অনুভূতির জন্য । এই ছবির দৌলতে দু’জনের কাছাকাছি আসতে পেরেছি । এটা আমার কাছে জোড়া পাওনা ।” রবিবারই তাঁর ছবিতে গাওয়া কেকে-র শেষ গানমুক্তিক কথা জানিয়েছিলেন সৃজিত ।

error: Content is protected !!