```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় গরমে ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত ৩, আহত ১৫, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পানিহাটিতে ছিল ‘দই-চিঁড়ের মেলা’ ! তাতে যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ মেলার ভিড়ে দমবন্ধ হয়ে প্রাণ গেল ৩ জনের ৷ প্রত্যেকেরই বয়স ৬০ বছরের বেশি ৷ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন আরও অন্তত ১৫ জন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রীপ্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, উদ্যোক্তাদের অব্যবস্থার জন্যই মেলায় ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ৷ তার জেরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা ৷ যদিও অব্যবস্থার কথা মানতে নারাজ আয়োজকরা ৷ এই ঘটনা চাউর হতেই তৎপর হয় স্থানীয় প্রশাসন ৷ অসুস্থদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় ৷ ঘটনাস্থলে পৌঁছে যান সরকারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বাকি কয়েকজনের চিকিৎসা চলছে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিস সুপার, জেলাশাসক। রবিবারের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির এই মেলার বয়স ৫০৬ বছর ৷ গত দু’বছর করোনার কারণে মেলা বন্ধ রাখা হয়েছিল ৷ কিন্তু, এবছর সংক্রমণ অনেকটাই নাগালের মধ্য়ে রয়েছে ৷ সেকথা ভেবেই মেলার আয়োজন করা হয় ৷ স্বাভাবিকভাবেই মেলায় যোগ দিতে মানুষের ঢল নামে ৷ অনেকেই এসেছিলেন দূর-দূরান্ত থেকে ৷ সূত্রের খবর, যে মন্দিরগুলিকে কেন্দ্র করে এই চিঁড়ের মেলার আয়োজন করা হয়, আপাতত সেগুলি বন্ধ রাখা হয়েছে ৷ স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, প্রবল গরম ও আর্দ্রতার কারণেই পুণ্য়ার্থীরা অসুস্থ হয়ে পড়েন ৷

error: Content is protected !!