```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করল বামেরা

সম্প্রতি বিজেপির দুই মুখপাত্রের মন্তব্য নিয়ে চর্চা চলছে দেশজুড়ে। সেই আঁচ গিয়ে পড়েছে বিদেশেও । সেই রেশকে ব্যবহার করেই রাজ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে জনজীবনের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের নজর ঘোরাতে চাইছে তৃণমূল । ১৬ বাম ও সহযোগী দলের জরুরি বৈঠক শেষে বিমান বসু একটি বিবৃতি দিয়ে এমনই দাবি করেছেন । বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় ১৬টি বামপন্থী ও সহযোগী দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে । কেন্দ্রের বিজেপি সরকার দেশের শ্রমজীবী জনগণের ঐক্য ভাঙতে নানা আঘাত হানছে বলে অভিযোগ এনে সভায় আলোচনা হয় । কিছুদিন আগে বিজেপি’র দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্য ঘিরে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ বামেদের দাবি, পশ্চিমবঙ্গেও এ রাজ্যের শাসক দলের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় বিভিন্ন জেলার অশান্তির ঘটনার ঘটছে ৷ এ সবই হচ্ছে জনগণের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে । তাদের দাবি, এই পরিস্থিতিতে বামপন্থী ও সহযোগী দলসমূহ এই অপকৌশল সম্পর্কে সচেতন থেকেই শ্রমজীবী জনগণের ঐক্য প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ উদ্যোগী ভূমিকা পালনের কথা ঘোষণা করেছে।

error: Content is protected !!