```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজধানীতে পৌঁছেই শরদ পাওয়ারের বাসভবনে তৃণমূল সুুপ্রিমো

আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন ৷ সেই ভোটকে কেন্দ্র করেই শুরু হয়েছে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই কার্যত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে হয়ে গেল একটি হাইপ্রোফাইল রাজনৈতিক বৈঠক ৷ যে বৈঠকের দুই কুশীলব দেশের দুই আঞ্চলিক শক্তির সুুপ্রিমো ৷ তাঁদের একজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর অন্যজন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ এদিনই কলকাতা থেকে দেশের রাজধানীতে পৌঁছেছেন তৃণমূল নেত্রী ৷ নয়াদিল্লি পৌঁছেই তিনি চলে যান শরদ পাওয়ারের বাসভবনে ৷ সেখানে দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠকও হয় ৷ আগামিকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্ধারণ নিয়ে বিরোধীদের বৈঠক রয়েছে ৷ মমতা-পাওয়ার একান্ত আলাপচারিতা যে সেই বৈঠকের দিশা নির্ধারণে ভূমিকা নিতে চলেছে, তা তৃণমূল কংগ্রেসের টুইট থেকেই স্পষ্ট ৷

error: Content is protected !!