
জাতীয় শ্যুটার খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হিমাচল প্রদেশের প্রধান বিচারপতির মেয়ে
হিমাচল প্রদেশের প্রধান বিচারপতির মেয়েকে গ্রেফতার করল সিবিআই৷ বুধবার কল্যাণী সিংকে গ্রেফতার করে ৷ তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সাবিনা সিংয়ের মেয়ে ৷ অভিযোগ, কল্যাণী সিং ৭ বছর আগে জাতীয় শ্যুটার সুখমনপ্রীত সিং ওরফে আকা সিধু খুনের ঘটনায় যুক্ত ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করে ৷ তবে জেরায় তাঁর বক্তব্যে অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করে ৷ ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর সুখমনপ্রীত সিংকে গুলি করে হত্যা করা হয় ৷ তিনি পেশায় আইনজীবী ছিলেন ৷ সুখমনপ্রীতের পরিবার বিচারপতির মেয়েকেই দায়ী করেছিল ৷ প্রথমে এর তদন্ত করছিল চণ্ডীগড় পুলিশ ৷ তারা কল্যাণী সিংকে জেরা করে ৷ ২০১৬-র ১৩ এপ্রিল ঘটনার তদন্তভার নেয় সিবিআই ৷ এমনকী এই খুনের ঘটনার সূত্র খুঁজে দেওয়ার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণাও করে তদন্তকারী সংস্থা ৷ কিন্তু যথেষ্ট প্রমাণ হাতে না আসায় ২০২০-তে সিবিআই আদালতে জানিয়ে দেয়, সুখমনপ্রীত হত্যার অভিযুক্তকে পাওয়া যায়নি ৷ আদালত সেই রিপোর্ট গ্রহণ না করায় সিবিআই নতুন করে তদন্তে নামে ৷ জানা গিয়েছে, সিবিআই অভিযুক্ত কল্যাণী সিংকে বিশেষ আদালতে পেশ করে ৪ দিনের হেফাজতে নিয়েছে ৷ তিনি সেক্টর ২৪-এ পিজি গভর্নমেন্ট কলেজের সহকারী অধ্যাপক ৷

