মধ্যশিক্ষা পর্ষদের অফিস ডিরোজিও ভবনে সিবিআই হানা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আচমকা হানা দিল সিবিআই । বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যান। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও ডাকা হয়েছে দফতরে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তল্লাশি চালানোর পাশাপাশি পর্ষদের আধিকারিকদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। সূত্র মারফত জানা গিয়েছে, বিগত তিন দিন ধরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে দফায় দফায় তল্লাশি অভিযানে গিয়েছেন সিবিআই গোয়েন্দারা। তল্লাশি চালিয়ে অফিস থেকে গোয়েন্দারা উদ্ধার করে প্রচুর নথিপত্র। এর পর বৃহস্পতিবার সকালে আবার পর্ষদের অফিস ডিরোজিও ভবনে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, কী ভাবে গোটা দুর্নীতি হয়েছে, কোন পথে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে, বেআইনিভাবে নিয়োগের পিছনে কাদের নির্দেশ ছিল,সমস্ত বিষয় খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে।

error: Content is protected !!