বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুলকে স্থানান্তরিত করা হল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

বকটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উল্লেখ্য, গত সোমবার জেল হেফাজতে থাকার সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভর্তি ছিলেন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। আর এবার তাঁকে স্থানান্তরিত করা হল। হাসপাতাল সূত্রে খবর, কার্ডিয়াক, ব্লাড প্রেসার, ব্লাড সুগার সহ বিভিন্ন উপসর্গ রয়েছে আনারুলের। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁকে রাখা হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তায়। এরপর অবস্থার উন্নতি না হলে তাঁকে গত বৃহস্পতিবার স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

error: Content is protected !!