```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিগামী স্পাইসজেট বিমানে আগুন, পাটনায় জরুরি অবতরণ

প্রায় দুশো জন যাত্রী নিয়ে মাটি ছেড়ে ওড়ার একটু পরেই জরুরি অবতরণ করে পাটনা থেকে দিল্লিগামী এক বিমান। বিমানে আগুন লেগে গিয়েছিল বলেই খবর। পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরের কাছে জরুরি অবতরণ করে বিমানটি। জানা যায়, টেক-অফের ঠিক পরেই বিমানটির ডানায় আগুন দেখা যায়। সমস্ত যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনও হতাহতের খবর নেই। রবিবার দিল্লিগামী স্পাইসজেটের বিমানে  মাঝআকাশে আগুন লাগার ঘটনাটি ঘটে। বড় দুর্ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি যেমন ছিল তাতে আশঙ্কা, যে কোনও সময় ঘটে যেতে পারত বড় বিপত্তি। হতাহতের কোনও খবর মেলেনি। নিরাপদেই অবতরণ করে বিমানটি। 

error: Content is protected !!