```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘অগ্নিপথ’ প্রতিবাদে আজ ভারত বনধ

আজ অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে একাধিক সংগঠনের তরফে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে দেশজুড়ে আবারও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে আগাম সতর্কতা হিসেবে একাধিক পদক্ষেপ করা হয়েছে সব রাজ্য সরকারের তরফে ৷ বিশেষ করে ১৪ জুনের পর থেকে অগ্নিগর্ভ হয়ে থাকা রাজ্যগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ যার মধ্যে রাজধানী দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, কেরালার মতো রাজ্যগুলি রয়েছে ৷ অন্যদিকে, আজও কংগ্রেস, আম আদমি পার্টির তরফে যন্তরমন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি রাখা হয়েছে ৷ এ দিন দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয় ৷ ভারত বনধে বাড়তি নিরাপত্তার কারণে রাজধানীতে প্রবেশকারী সব গাড়িতে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ ৷ যার জেরে দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে এই যানজট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, দিল্লি ও তার সংলগ্ন এলাকা যেমন, ফরিদাবাদ, নয়ডায় ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ ৪ জনের বেশি জমায়েত করলে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ৷ রাজধানীর রাস্তায় বাড়তি পুলিশও নিয়োগ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৷

error: Content is protected !!