```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজই হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে, পর্ষদের আবেদন খারিজ করে নির্দেশ বিচারপতির

অপসারণ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল মানিক ভট্টাচার্য। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হতে হবে পর্ষদ সভাপতিকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক অসুবিধা হবে। এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্ষদ সভাপতি। সুব্রত তালুকদারের বেঞ্চে মামলা গ্রহণের আর্জি জানান হয়েছিল। কিন্তু আদালত জানিয়েছে নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে তারপরেই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করবে। পর্ষদে আজই দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না বিচারপতি সুব্রত তালুকদারের  ডিভিশন বেঞ্চ। নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে। তারপরই হবে শুনানি।  প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পর্ষদ সভাপতি আবার তৃণমূল বিধায়কও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পাশাপাশি মঙ্গলবার তাঁকে সশরীরে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না নতুন সভাপতি নিয়োগ হচ্ছে ততদিন পর্ষদের দায়িত্বে থাকবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী। 

error: Content is protected !!