```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় ক্ষমতায় আসবে বিজেপি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

 “আগামী ৩০-৪০ বছর দেশে বিজেপি’রই যুগ চলবে ৷ এই সময়কালের মধ্যেই ভারত হয়ে উঠবে ‘বিশ্বগুরু’ ৷” বিজেপির জাতীয় কার্যকরী সমিতির বৈঠকে রবিবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ এদিনের বৈঠকে দলের রাজনৈতিক প্রস্তাব পেশ করার সময় অমিত শাহ আরও বলেন, “রাজনীতিতে পরিবারতন্ত্র, জাতিপ্রথা ও তোষণের কারণেই এতবছর ধরে নানা সমস্যায় ভুগতে হয়েছে দেশকে ৷” সূত্রের খবর, এদিন যে রাজনৈতিক প্রস্তাব অমিত শাহ পেশ করেছেন সেখানে বিভিন্ন রাজ্যের পরিবারতন্ত্রকে তীব্র আক্রমণ করা হয়েছে ৷ খুব তাড়াতাড়ি বিজেপি পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানায় ক্ষমতায় আসবে বলেও জানিয়েছেন শাহ৷ বাংলায় পরিবারতন্ত্র চলছে বলেও অভিযোগ তাঁর ৷ এর পাশাপাশি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও বিজেপি সরকার গড়বে বলে এই প্রস্তাবে বলা হয়েছে ৷

error: Content is protected !!