```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহারাষ্ট্রের নতুন স্পিকার রাহুল নারভেকর

ফের জয় শিন্ডে-ফড়ণবীসের ৷ মহারাষ্ট্রের স্পিকার নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী রাহুল নারভেকর ৷ তাঁকে মনোনীত করেছিল শিন্ডে-ফড়ণবীস ৷ নারভেকরের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের অনুগামী রাজন সালভি ৷ নারভেকর তাঁর পক্ষে ১৬৪টি ভোট পেয়েছেন । বিপক্ষে পড়েছে ১০৭টি ভোট ৷ নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই রাহুল নারভেকর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ৷ বিধানসভায় ‘জয় ভবানী, জয় শিবাজী’, ‘জয় শ্রীরাম’, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ ধ্বনিত হতে থাকে ৷ এরপর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “বালাসাহেব ঠাকরের মতাদর্শ মেনে বিজেপি-শিবসেনা সরকার দায়িত্ব নিয়েছে ৷ আজ পর্যন্ত আমরা দেখে এসেছি, মানুষ বিরোধী দল থেকে সরকারের পক্ষে এসেছে ৷ তবে এবার সরকারে থাকা নেতারা বিরোধীতে যোগ দিয়েছে ৷”

error: Content is protected !!