```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অর্জুন সিংয়ের জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট তলব হাইকোর্টের

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-এর নিরাপত্তা কেন প্রত্যাহার করা হল, আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই নির্দেশ দেন বিচারপতি মৌসুমি ভট্টাচার্য । এ দিন মামলার শুনানিতে অর্জুন সিংহের তরফে আইনজীবী সপ্তাংশু বসু বলেন, “আমার মক্কেল একজন বিজেপির সাংসদ । কয়েকদিন আগে কিছু তৃণমূল নেতার সঙ্গে দেখা করেছিলেন ৷ তার জন্য ৫ জুলাই ২০২২-এ তাঁকে একটি নোটিশ দেওয়া হয় । ৬ জুলাই জেড ক্যাটেগরি নিরাপত্তা প্রত্যাহার করা হয় । তিনি একজন জনপ্রতিনিধি ।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আইনজীবী বিল্বদল ভট্রাচার্য বলেন, “রাজ্যেরই নিরাপত্তা দেওয়ার কথা । পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করা হয় । আগে রাজ্য নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল বলেই কেন্দ্র তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছিল । এই মুহূর্তে তাঁর (অর্জুন) বিরুদ্ধে কোনও রকম নিরাপত্তা সংক্রান্ত ভীতি বা হুমকি আছে বলে কেন্দ্রের মনে হয়নি । সেই কারণে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে । যে ব্যক্তি অর্জুন সিংকে হুমকি দিচ্ছিলেন তিনি এখন জেলে । পাশাপাশি সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের ।”

error: Content is protected !!