```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী স্টার বিক্রম

কার্ডিয়াক অ্যারেস্টের কারণে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই অভিনেতাকে ৷ জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অভিনেতাকে। এখনও হাসপাতালের তরফে অসুস্থ অভিনেতার স্বাস্থ্য নিয়ে কোনও আধিকারিক বিবৃতি দেওয়া হয়নি। আজ ছিল তাঁর আগামী ছবি পোনিয়িন সেলভানের টিজার মুক্তির কথা। সন্ধ্যে ৬ টায় ছিল টিজার মুক্তির অনুষ্ঠান। কিন্তু তার আগেই বিপত্তি। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় তামিল অভিনেতা চিয়ান বিক্রমকে। ৫৬ বছর বয়সি এই অভিনেতা 8 জুলাই তাঁর আসন্ন ফিল্ম ‘পোনিয়িন সেলভান পার্ট ১’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন । এবছর ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মণিরত্নম পরিচালিত এই ছবিটি ৷ সুপারস্টার বিক্রম ছাড়াও এই ছবিতে রয়েছেন জয়ম রবি, কার্তি ত্রিশা, শরৎ কুমার, প্রকাশ রাজ, শোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু এবং ঐশ্বরিয়া রাই বচ্চন । এরই মাঝে এই খবরে রীতিমতো উদ্বিগ্ন বিক্রম ভক্তরা ৷ মণিরত্নমের এই ছবির শ্য়ুটিং করা হয়েছে হায়দরাবাদ, মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন শহরে ৷ অনেকদিন ধরেই এই ছবির কাজ সময় নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন মণিরত্নম ৷

error: Content is protected !!