```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অমরনাথে বিপর্যয়ে মৃত বারুইপুরের তরুণী, এলাকায় শোকের ছায়া

পরিবারের লোকেদের সঙ্গে অমরনাথে গিয়েছিলেন। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারালেন বারুইপুরের এক কলেজ ছাত্রী বর্ষা মুহুরি। এলাকায় শোকের ছায়া। বাড়ি, বারুইপুরের চক্রবর্তী পাড়ায়। ভুগোলে অনার্স নিয়ে পড়ছিলেন বর্ষা। পাড়ায় ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ প্রতিবেশীরা। জানা গেছে, জুলাইয়ে পরিবারের লোকেদের সঙ্গে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন বর্ষা। শুক্রবার বিকেলে যখন কাশ্মীরে অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়, তখন আটকে পড়েন বেশ কয়েকজন পুণ্যার্থী। সেই দলে ছিলেন বারুইপুরের বর্ষাও। তখনই ঘটে দুর্ঘটনা। এদিকে অমরনাথে গিয়ে এখনও নিখোঁজ হাওড়ায় একই পরিবারের ৩ জন। আটকে পড়েছেন  ধূপগুড়ির ৫ জন, কলকাতার লেকটাউনের ১ জন। ইতিমধ্যেই নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। 

error: Content is protected !!