```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অমরনাথ দুর্ঘটনার সব তথ্য সামনে আনুক কেন্দ্রীয় সরকার, দাবি যশবন্ত সিনহার

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৬, নিখোঁজ ৪০ ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করলেন যশবন্ত সিনহা৷ একই সঙ্গে বিরোধী জোটের তরফ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা এই নিয়ে সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন ৷ তিনি এই ঘটনার সমস্ত তথ্য দেশবাসীকে জানানোর জন্য সরকারের কাছে দাবি করেছেন ৷ শুক্রবার যশবন্ত সিনহা জম্মু ও কাশ্মীরে যান ৷ সেখানে কাশ্মীরের বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ ঠিক কতজন মারা গিয়েছেন, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি ৷ যশবন্ত সিনহা একসময় বিজেপিতে ছিলেন ৷ প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ পরে মোদি জমানায় তিনি কোণঠাসা হয়ে পড়েন ৷ তার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ সম্প্রতি তিনি তৃণমূল থেকেও পদত্যাগ করেন ৷ তার পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হন ৷ 

error: Content is protected !!