```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিপর্যয় কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা

 স্থগিত থাকার পর ফের শুরু হল অমরনাথ যাত্রা৷ সোমবার জম্মু থেকে চার হাজারের বেশি তীর্থযাত্রীর একটি দল অমরনাথের উদ্দেশে রওনা দেয়৷ শুক্রবারের পাহাড়ি বৃষ্টি ও তার জেরে ১৬ জনের মৃত্যুর পর দু’দিন অমরনাথ যাত্রা স্থগিত রাখে প্রশাসন৷ তবে সোমবার ফের যাত্রা শুরুর অনুমতি মিললেও তীর্থযাত্রীদের যেতে হবে পঞ্চতরণী হয়ে৷ অমরনাথ দর্শন সেরে তাঁরা ফিরবেন বালতাল হয়ে৷ অমরনাথ যাওয়ার দুটো রুট আছে৷ একটি পহেলগাও, আর একটি বালতাল৷ বহু তীর্থযাত্রী সাধারণত পহেলগাও-পঞ্চতরণী হয়ে অমরনাথ যেতে পছন্দ করেন৷ নামার সময় বালতাল হয়ে ফেরেন৷ আবার কেউ কেউ আছেন যাঁরা সোনমার্গ-বালতাল হয়ে অমরনাথ যেতে চান৷ এতে সময় কম লাগে৷ কিন্তু পহেলগাও-এর চেয়ে এই রুটটিতে ঝক্কি বেশি৷ তবে আজকের জন্য বালতাল রুটটি দশর্নের জন্য বন্ধ রাখা হয়েছে৷ কেবল পঞ্চতরণী হয়ে যেতে পারবেন তীর্থযাত্রীরা৷ তবে ফেরার সময় বালতাল হয়ে ফিরবেন৷ প্রশাসন জানিয়েছে, সোমবার দুপুর ১২টার মধ্যে চন্দনওয়াড়ি পার করে গিয়েছেন সাত হাজার তীর্থযাত্রী৷  

error: Content is protected !!