```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। এদিন সোমবার দার্জিলিং এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ২টো ৩০ নাগাদ বাগডোগরায় নেমে তিনি সড়কপথে দার্জিলিং রওনা হয়ে যান। চারদিনের এই সফরে মুখ্যমন্ত্রী গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নতুন বোর্ডের শপথগ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি নেপালি কবি ভানুভক্তের জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। মঙ্গলবার সকাল ১১টায় ম্যালের চৌরাস্তায় জিটিএ-র নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে নব নির্বাচিত সসস্যদের শপথবাক্য পাঠ করাবেন জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিতরঞ্জন বর্ধন। এই অনুষ্ঠানে পাহাড়বাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে জয়ের জন্য তৃণমূলের জেলা নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চারদিনের উত্তরবঙ্গে সফরে সোমবার শিলিগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ৷ সেখান থেকে সড়ক পথে দার্জিলিং রওনা দেন তিনি ৷ তার আগে বাগডোগরা বিমানবন্দরে শিলিগুড়ির তৃণমূল নেতৃত্বের সঙ্গে এক দফা আলোচনা সারেন ৷ সেখানেই তৃণমূল নেতৃত্বকে মহকুমা পরিষদে জয়ের শুভেচ্ছা জানান মমতা ৷ পাশাপাশি, একশোদিনের কাজের টাকা না দেওয়া নিয়েও উষ্মাপ্রকাশ করেন তিনি ৷ এমনটাই জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী ৷

error: Content is protected !!