```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইম্ফলগামী বিমান, জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইম্ফলগামী একটি বিমান ৷ জানা গিয়েছে, ইম্ফল বিমানবন্দরে খারাপ আবহাওয়া থাকার কারণে মাঝ আকাশে চক্কর খাচ্ছিল বিমানটি ৷ কিন্তু জ্বালানি প্রায় শেষ হয়ে আসায়, বিমানটিকে জরুরি অবতরন করানো হল কলকাতা বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, দিল্লি থেকে ইম্ফল যাচ্ছিল 6E2615 ইন্ডিগো বিমানটি ৷ ইম্ফল বিমানবন্দরের খারাপ আবহাওয়ার কারণে বিমান নামতে না পেরে মাঝ আকাশেই চক্কর খাচ্ছিল ৷ সেই সময় বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে যায় ৷ তারপরেই পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপরে পথ বদলে বিমানটিকে জরুরি অবতরন করানো হয় কলকাতা বিমানবন্দরে ৷ বিমানের মধ্যে 141 জন যাত্রী ছিলেন বলে খবর ৷ প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন ৷

error: Content is protected !!