```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দার্জিলিংয়ের রাজভবনে রাজ্যপাল এবং অসমের মুখ্যমন্ত্রী সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধায়

 প্রায় তিন ঘন্টা রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে কলকাতা থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিকে জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠান ও আদিকবি ভানুভক্তের জন্মজয়ন্তী উপলক্ষে পাহাড় সফরেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ভানুভক্তের জন্মজয়ন্তী অনুষ্ঠান থেকে সরাসরি দার্জিলিংয়ের রাজভবনে যান মুখ্যমন্ত্রীও। সেই সময় রাজভবনে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল ও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টানা প্রায় তিন ঘন্টা বৈঠক চলে মুখ্যমন্ত্রীর ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ধনখড় ৷ সাম্প্রতিক সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একাধিকবার তোপ দেগেছেন রাজ্যপাল ৷ এমতাবস্থায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও গোটা বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটাটাই সৌজন্য সাক্ষাৎ ছিল। এক কাপ চা আর একটা বিস্কুট খেয়েছি। অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা হয়েছে। ভালো লাগছে। আমি যখন কামাক্ষা সফরের গিয়েছিলাম তখন অসম সরকারও সাহায্য করছিল। আমার মনে হয় পাশাপাশি অবস্থিত দুটি রাজ্যের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত। তাছাড়া আমরা অসমের সঙ্গে সীমান্ত ভাগ করি। অসমের অনেক মানুষ বাংলায় থাকেন আবার অনেক বাংলার মানুষও অসমে থাকেন। সেক্ষেত্রে দুই সরকারের মধ্যে সুসম্পর্ক থাকা দরকার।’ মুখ্যমন্ত্রী জানান অসমের মুখ্যমন্ত্রী তাঁকে সে রাজ্যের উত্তরীয় উপহার দিয়েছেন ৷ পাশাপাশি তিনিও বাংলার উত্তরীয় উপহার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রীকে ৷

error: Content is protected !!