```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহাকরণের স্বরাষ্ট্র দফতরে আগুন, ঘটনাস্থলে দমকল

আগুন লেগেছে মহাকরণের ৫ নম্বর গেটের ভিতর । আগুনের আতঙ্ক ছড়াতেই ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এসেছে দমকলের চারটি ইঞ্জিন । জানা গিয়েছে, মহাকরণের স্বরাষ্ট্র দফতরের ঘরের কাছে আগুনের ফুলকি ওঠে । সঙ্গে সঙ্গে ওসি রাইটার নিজেই ফোন করে দমকল এবং পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন । বেশকিছু নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলও । দমকল কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন । প্রাথমিকভাবে মনে করা হচ্ছ শর্ট সার্কিটের কারণে এই আগুন ধরেছে। আপাতত সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কোনও নথি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

error: Content is protected !!