```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি ধাক্কা, লাইনচ্যুত ৩ কামরা, আহত ৫৩

গভীর রাতে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে । তাতে কমপক্ষে ৫৩ জন জখম হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে সবুজ সিগনাল না দেখতে পাওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। জানা গেছে, রাত আড়াইটে নাগাদ যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মালগাড়ির। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনটির নাম ‘ভগৎ কি কোঠী’। রেল সূত্রে জানা গিয়েছে, আহত ৫৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গোন্দিয়ার সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কয়েক জন ভর্তি রয়েছেন স্থানীয় বেসরকারি হাসপাতালে। যাত্রীবাহী ট্রেনটি রাইপুর থেকে নাগপুর যাচ্ছিল। 

error: Content is protected !!