```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ৮ জানুয়ারি সেট পরীক্ষা, জারি বিজ্ঞপ্তি

রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের জন্য রাজ্য কলেজ সার্ভিস কমিশন মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল । অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যোগ্যতামান পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হল এদিন । বিজ্ঞপ্তি অনুসারে আজ থেকে আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে । আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে । আগামী বছরের 8 জানুয়ারি রবিবার হবে পরীক্ষা। পশ্চিমবঙ্গের ৩৩টি বিষয় সেট পরীক্ষা নেওয়া হয়ে থাকে । দুটি ভাগে পরীক্ষা নেওয়া হবে । প্রথম ভাগের পরীক্ষা অর্থাৎ পেপার ওয়ান হবে ১০০ নম্বরে । এই পেপারে ৫০টি প্রশ্ন থাকবে এবং সবকটির উত্তর দেওয়া বাধ্যতামূলক । পরীক্ষার সময়সীমা এক ঘন্টা । প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটার থেকে । চলবে বেলা ১১ঃ৩০ পর্যন্ত । অন্যদিকে দ্বিতীয় ভাগ অর্থাৎ সেকেন্ড পেপারের পরীক্ষা হবে মোট ২০০ নম্বরে । এখানে ১০০টি প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্ন বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে । দ্বিতীয় ভাগের পরীক্ষা চলবে দু’ঘণ্টা ৷ শুরু হবে বেলা ১২ঃ৩০টার সময় এবং শেষ হবে বেলা ২টোর সময় ।

error: Content is protected !!