```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ১৯ অগাস্ট জন্মাষ্ঠমীর দিন কমছে মেট্রোর সংখ্যা

জন্মাষ্ঠমীর দিন কমবে মেট্রো রেলের সংখ্যা ৷ আগামী শুক্রবার অর্থাৎ ১৯ অগাস্ট জন্মাষ্টমী ৷ সেদিন সারাদিনে ২৩৪টি মেট্রো চলবে নর্থ-সাউথ মেট্রো করিডরে ৷ সম্প্রতি এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তবে ইস্ট-ওয়েস্ট করিডরের ক্ষেত্রে মেট্রো পরিষেবা একই থাকবে ৷ প্রতিদিনের মতো এদিনও ১০০টি মেট্রো চলবে ৷ কলকাতা মেট্রোরেল সূত্রে খবর, নর্থ সাউথ মেট্রো করিডোরে প্রতিদিন ২৮৮টি মেট্রো চলে আপ ও ডাউন মিলিয়ে ৷ তার পরিবর্তে শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষ্যে আপ ও ডাউন দু‘টি ক্ষেত্রেই ১১৭টি করে মেট্রো চলবে ৷ এদিন অধিকাংশ অফিসে ছুটি থাকে ৷ তাই মেট্রোর ভিড়ও কিছুটা কম থাকবে ৷ প্রসঙ্গত, করোনাকালে মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, যে ছুটির দিনগুলোতে যাত্রী ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই কম মেট্রো চালানো হয় । তাই এদিন কম থাকছে মেট্রোর সংখ্যা ।

error: Content is protected !!