```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুম্বইয়ের পুলিশ ট্রাফিক কন্ট্রোল নম্বরের হোয়্যাটসঅ্যাপে এলো হুমকি

এবার খোদ মুম্বইয়ের পুলিশ ট্রাফিক কন্ট্রোল নম্বরের হোয়্যাটসঅ্যাপে এল হুমকি ৷ জানা গিয়েছে, এই হামলার বার্তাটি পাকিস্তানের একটি নম্বর থেকে এসেছে ৷ তাতে লেখা হয়েছে, ভারতে জঙ্গি হামলা চালাবে ৬জন ৷ মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে ৷ এই ঘটনা ২০০৮ সালের ২৬ নভেম্বরের হামলার আতঙ্ক মনে করিয়ে দেয় ৷ তাছাড়া মাত্র দু’দিন আগে মহারাষ্ট্রের রায়গড়ে একটি বোট থেকে উদ্ধার হয় একে ৪৭ । এরপর এই ঘটনা ঘিরে স্বভাবতই সতর্ক প্রশাসন । মুম্বই পুলিশের ক্রাইম বাঞ্চ এই ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ২০০৮ সালের হামলায় প্রয়াত হয়েছিলেন ১৬৬ জন । প্রায় ১৪ বছর আগের সেই হামলায় আহত হন ৩০০-রও বেশি মানুষ ৷ দেশের ইতিহাসে আজও একটি ভয়ঙ্কর দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে ২০০৮ সালের ২৬ নভেম্বর ।

error: Content is protected !!