
হিমাচল প্রদেশে হড়পা বান আর ধস, মৃত ১৯
হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির জেরে হড়পা বান আর ধস নামে। যার জেরে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই রাজ্যের হামিরপুর জেলায় হড়পা বান থেকে ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্যে নামতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

