```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রকাশ্যে নতুন সাসপেন্স থ্রিলার ছবি ‘কাঠপুতলি’-র ট্রেলার

সামনে এল অক্ষয় কুমারের নতুন ছবির ট্রেলার৷ শুক্রবার নতুন সাসপেন্স থ্রিলার ছবি ‘কাঠপুতলি’-র ট্রেলার প্রকাশ করেছে পূজা এন্টারটেইনমেন্ট ৷ পাওয়ার প্যাকড অ্যাকশন থ্রিলার দেখতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য এই গল্প বিনোদনের সমস্ত মশলা নিয়ে হাজির হতে চলেছে বলেই মনে করছেন নির্মাতারা ৷ এমনকী অক্ষয় নিজেও তাঁর ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন এটাই তাঁর সেরা চলচ্চিত্র হতে পারে ৷ ছবিতে অক্ষয়কে ফের একবার দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে ৷ অক্ষয় এখানে ধাওয়া করেন এক সিরিয়াল কিলারের পিছনে ৷ কসৌলিতে শুরু হয় অক্ষয়ের এই অনুসন্ধান পর্ব ৷ সিরিয়াল কিলার ক্রাইমের বেশ কিছু ঝলক দেখানো হয়েছে ট্রেলারে ৷ গল্পের মধ্য়ে যে একটা টান টান উত্তেজনা রয়েছে তার আভাস মিলেছে ট্রেলারেই। ‘কাঠপুতলি’ কথার অর্থ হল যে পুতুলের সুতো রয়েছে অন্যের হাতে ৷ এই গল্পে অক্ষয়ের চরিত্র কি কোথাও দাঁড়িয়ে সেরকমই এক কাঠের পুতুল? জবাব দেবে সময়ই ৷ এই ছবি গল্প অবশ্য গড়ে উঠেছে গড়ে উঠেছে বাস্তবের উপর ভিত্তি করেই ৷ সোভিয়েত ইউনিয়নের এক সিরিয়াল কিলার আনাতোলি ইমেলিয়ানোভিচ স্লিভকোর জীবনের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিটি অবশ্য রাম কুমারের পরিচালনায় আগেই তামিল ভাষায় মুক্তি পেয়েছে ৷ আর এরই অফিসিয়াল রিমেক এই ছবি ৷ রঞ্জিত তেওয়ারির পরিচালনায় পর্দায় আসতে চলেছে এই ক্রাইম থ্রিলার ৷ ডিজনি+ হটস্টার হেড অফ কনটেন্ট গৌরব বন্দ্যোপাধ্যায়, রাকুল প্রীত সিং, সরগুন মেহতা, চন্দ্রচূর সিং, রঞ্জিত তেওয়ারি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ এবং অক্ষয় কুমার সকলেই উপস্থিত ছিলেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ৷ আগামী ২ সেপ্টেম্বর ডিজিটাল প্রিমিয়ার হতে চলেছে এই ছবির ৷ ছবিটির প্রযোজনা করেছেন বাশু ভাগনানি, দীপশিখা দেশমুখ এবং জ্যাকি ভাগনানি ৷

error: Content is protected !!