```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মা হলেন সোনম কাপুর

মা হলেন সোনম কাপুর। সন্তানের জন্ম দিলেন শনিবার দুপুরে। সোনম এবং ব্যবসায়ী আনন্দ আহুজার ঘরে এল পুত্র সন্তান। সুখবরটি জানান অভিনেত্রী নীতু কাপুর এবং পরিচালক ফারাহ খান। সোনমের মা সুনিতা কাপুর একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে একাধিক বলি তারকা নতুন অভিভাবককে শুভেচ্ছা জানাচ্ছেন। দাদু হওয়ার আগে থেকেই আনন্দে আত্মহারা ছিলেন অনিল কাপুর। কাপুর পরিবারে খুশির হাওয়া আজ। সাড়়ে আট মাসের মাথাতেই মা হলেন অনিল-কন্যা। গত মার্চ মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। লন্ডনের বাড়িতে সোনমের সাধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। এ বার সেই অপেক্ষার অবসান। ঘরে এল একরত্তি ছেলে। তাই চারদিক থেকে নতুন দাদু আর দিদাকে শুভেচ্ছা জানাচ্ছেন তারকারা। সোনম-আনন্দের তরফে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। সেই বিবৃতিতে লেখা, ‘২৮ অগাস্ট আমরা অপূর্ব এক পুত্রসন্তানের জন্ম দিলাম। সব চিকিৎসক, নার্স এবং বন্ধু, পরিবারকে অনেক ধন্যবাদ। এ তো কেবল শুরু। কিন্তু জানি, এর পর থেকে আমাদের জীবন সম্পূর্ণ ভাবে বদলে যাবে।’

error: Content is protected !!