```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দল থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের আনন্দ শর্মা

এবার ইস্তফা দিলেন দলের প্রবীণ নেতা আনন্দ শর্মা। দলের হিমাচল প্রদেশের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান পদ থেকে তিনি সরে দাঁডা়লেন। চিঠি লিখে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দলনেত্রী সনিয়া গান্ধিকে। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সনিয়াকে লেখা চিঠিতে আনন্দ শর্মা জানিয়েছে, হিমাচল প্রদেশের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান করে তাঁকে আদতে অসম্মান করা হয়েছে। তিনি কোনওভাবেই সম্মানের সঙ্গে সমঝোতা করবেন না। চিঠিতে তিনি  এও লেখেন, ওই পদে দায়িত্ব দেওয়া নিয়ে শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করেনি। সেটা আরও বেশি অসম্মানজনক। এই অবস্থায় একমাত্র রাস্তা হল ইস্তফা দেওয়া। সেই পথেই তিনি হাঁটার সিদ্ধান্ত নিলেন।

error: Content is protected !!