```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের বাংলাদেশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করল ভারতীয় ট্রলার

 ফের বাংলাদেশি মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করল ভারতীয় ট্রলার৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে গভীর সমুদ্রে বাংলাদেশের দু’টি ট্রলার উল্টে যায় ৷ মোট ৩০ জন মৎস্যজীবী ওই ২টি ট্রলারে ছিলেন ৷ তাঁদের মধ্যে ৭ জনকে উদ্ধার করেছেন ভারতীয় মৎস্যজীবীরা ৷ বাকি ২৩ জন এখনও নিখোঁজ ৷ উদ্ধার হওয়া বাংলাদেশি মৎস্যজীবীরা কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ৷ জানা গিয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্য পড়ে উল্টে যায় বাংলাদেশের দু’টি ট্রলার ৷ তার একটিতে ১৩ জন এবং আরেকটিতে ১৭ জন মৎস্যজীবী ছিলেন ৷ প্রায় আড়াই দিন সমুদ্রে ভেসে থাকার পর আজ ভারতীয় একটি ট্রলার তাঁদের মধ্যে ৭ জনকে উদ্ধার করেছে ৷ বাকি ২৩ জনের খোঁজ পাওয়া যায়নি ৷ ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাঁদের খোঁজ শুরু করেছে ৷ হাসপাতালের ভর্তি এক মৎস্যজীবী জানান, প্রায় আড়াই দিন তাঁরা সমুদ্রের নোনাজলে ভেসে ছিলেন ৷ এখন তাঁরা দ্রুত নিজেদের দেশে ফিরতে চান ৷

error: Content is protected !!