এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা

এবার সিবিআই হানা দিল অনুব্রত মণ্ডল ‘ঘনিষ্ঠ’ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে ৷ বিভিন্ন কোম্পানিতে অনুব্রত-কন্যার সঙ্গেই ডিরেক্টর পদে রয়েছেন তিনি ৷ গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন, একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর । সেই কোম্পানিগুলিতে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গেই যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন ৷

error: Content is protected !!