```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কাটোয়ায় চিতাবাঘের আতঙ্ক

কাটোয়া শহরে চিতাবাঘের আতঙ্ক। শহরেরই পানুহাট ডাঙা এলাকায় অনেকেই একটি বড় বিড়াল সদৃশ একটি জন্তুকে দেখতে পেয়েছেন, এমন খবর মিলেছে। অনেকেই সেই জন্তুটিকে চিতাবাঘ বলেই মনে করছেন। তবে ভাগিরথী নদী তিরবর্তী একটি শহরে চিতাবাঘ কীভাবে এল তা বলতে পারছেন না স্থানীয় মানুষ থেকে বনদপ্তরের আধিকারিক কেউই। খবর পেয়ে এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছে পুলিস ও বনদপ্তর। যদিও এখনও জন্তুটির কোনও খোঁজ মেলেনি। অনেক প্রত্যক্ষদর্শী আবার জন্তুটির ছবিও ক্যামেরাবন্দি করেছেন। ছবিতেও প্রাথমিকভাবে জন্তুটিকে দেখে চিতাবাঘই মনে হচ্ছে।

error: Content is protected !!