```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ঋষি সুনাক

কনজার্ভেটিভ পার্টির ১০০জন সাংসদের সমর্থন পেয়ে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীত্বের দৌড়ের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক। সম্প্রতি ট্যাক্স ছাড় বিতর্কের জেরে ৪৫দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। তাই ফের একবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভবনা তৈরি হয়েছে ঋষির। এবার অন্য কোনও টোরি নেতা যদি ১০০জন সাংসদের নমিনেশন পেতে ব্যর্থ হন তাহলে কোনও ভোটাভুটি ছাড়াই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন ঋষি সুনাক। প্রসঙ্গত পার্টিকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে এসে তাঁকে ফের একবার সমর্থন করার  আহ্বান জানিয়েছেন বরিস জনসন।

error: Content is protected !!