কিং খানের জন্মদিন উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

আগামীকাল, ২ নভেম্বর ৫৭-য় পা দেবেন সুপারস্টার শাহরুখ খান। শাহরুখের জন্মদিন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু ফ্যানেদের উচ্ছ্বাস। তবে বেশ অনেকদিন ধরেই বড়পর্দায় দেখা যায়নি কিং খানকে। তাঁর শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। ইতিমধ্যেই তিনটি ছবির শ্যুটিং করেছেন তিনি, কিন্তু একটিও মুক্তি পাচ্ছে না ২০২২ সালে। তিনটেই মুক্তি পাবে আগামী বছর। তবে এরই মাঝে সুখবর। বুধবার জন্মদিনে একদিনের জন্য হলেও বড়পর্দায় ফিরছেন তিনি। জন্মদিনে বড়পর্দায় এই ছবিই হতে চলেছে এসআরকিয়ানদের জন্য সারপ্রাইজ। বুধবার কিংখানের জন্মদিনে দেশের নানা শহরে বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হতে চলেছে শাহরুখের কেরিয়ারের উজ্জ্বলতম ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। অন্যদিকে, ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শুধুমাত্র সেই বছরেরই ব্লকবাস্টার, মুম্বইয়ের মারাঠা মন্দিরে টানা চলছে এই ছবির শো। ১ নভেম্বর অবধি সেই শো দেখতে হাজির হয়েছেন শাহরুখের ফ্যানেরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। তবে শুধু আর মারাঠা মন্দির নয়, বুধবার শাহরুখের জন্মদিনে বড়পর্দায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখা যাবে আইনক্স. পিভিআর ও সিনেপলিসের বেশ কয়েকটি সিনেমা হলে। শুধুমাত্র মুম্বই নয়, সারা ভারতেই দেখানো হবে এই ছবি। কলকাতায় সিনেপলিস অ্যাক্রোপলিস, আইনক্স সিটি সেন্টার, আইনক্স কোয়েস্ট মল, পিভিআর অবনী, পিভিআর ডায়মন্ড প্লাজা, পিভিআর মানি স্কোয়ার মলে মোট ১৩ টি শোয়ে প্রদর্শিত হতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ইতিমধ্যেই হাউজফুল বেশ কয়েকটি শো।

error: Content is protected !!