দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় জখম তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু

দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ বিধায়ক বুধরাই টুডু নিজের গাড়িতে চেপে হরিরামপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। বংশীহারি থানার ভক্তিপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে তাঁর গাড়ির সামনে আচমকাই একটি ভুটভুটি চলে আসে। ভুটভুটিকে বাঁচাতে গিয়ে বিধায়কের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। ঘটনায় জখম হন বুধরাইবাবু। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তাঁর নিরাপত্তা রক্ষীরা। সেখানে বিধায়কের চিকিৎসা চলছে। 

error: Content is protected !!