```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৫ রানে বাংলাদেশকে হারিয়ে সেমি ফাইনালে ভারত

বুধবার অ্যাডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে  রানে হারিয়ে বিশ্বকাপ জয়ের দিকে আরও এক ধাপ এগোল ভারত।  এদিন অ্যাডিলেডে প্রথম ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৮৫ রান। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন বাংলাদেশি ওপেনার লিটন দাস।  সাত ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলে বাংলাদেশ। তার পরেই শুরু হয় বৃষ্টি। ফলে বন্ধ রাখতে হয় ম্যাচ। ওই সময়ে ডাকওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ১৭ রানে এগিয়ে ছিল সাকিবরা।  বেশ খানিকক্ষণ বাদে বৃষ্টি থামলে ফের খেলা শুরু হয়। ম্যাচ কমে ১৬ ওভারের হয়। বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৫১ রান। বৃষ্টির পর খেলা শুরু হতেই কে এল রাহুলের ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। তার আগে ২৭ বলে ৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। হাত খুলে খেলার চেষ্টা করেন নাজমুল হাসান শান্ত। কিন্তু ২৫ বলে ২১ রান করে আউট হয়ে যান। দলকে বিপর্যয় থেকে টেনে তোলার কোনও চেষ্টাই করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ১২ বলে তাঁর অবদান মাত্র ১৩। আফিফ হোসেন, ইয়াসির আলি ও মোসাদ্দেক হোসেন দ্রুত ফিরে যান। ফলে চাপে পড়ে যায় টাইগাররা। শেষের দিকে নুরুল হাসান ও বোলার তাসকিন আহমেদ লড়াইয়ের চেষ্টা চালান। শেষ ছয় বলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ১৯ রান। অর্শ্বদীপকে প্রথম বলে ছয় মেরে জয়ের স্বপ্ন দেখান হাসান। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রানের। কিন্তু এক রান ওঠে। ফলে পাঁচ রানে হেরে যায় বাংলাদেশ। 

error: Content is protected !!