```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিধবা ভাতা প্রাপকরাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডার, বড় ঘোষণা রাজ্য সরকারের

বিধবা ভাতা প্রাপকরাও এবার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, বড় ঘোষণা করল রাজ্য সরকার। এতদিন বিধবা ভাতার টাকা পেতেন এমন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন না। কিন্তু সেই নিয়মে বদল আনল রাজ্য সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত দফতরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, বিধবা ভাতা প্রাপকদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনতে হবে। মুখ্যমন্ত্রীর এমন মানবিক নির্দেশে রাজ্যের বিধবা নারীরা আরও স্বচ্ছলতার সঙ্গে জীবন যাপন করতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

error: Content is protected !!