হাওড়ায় এলো বন্দেভারত এক্সপ্রেস

বড়দিনেই হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেল বন্দেভারত এক্সপ্রেস। রবিবার ভোর রাতেই বন্দেভারত এক্সপ্রেস এসে গিয়েছে হাওড়া স্টেশনের শর্টিং ইয়ার্ডে। আপাতত সেখানেই আগামী কয়েকদিন চলবে রেকের রক্ষণাবেক্ষণ। এই সেমি হাইস্পিড ট্রেন চালানোর জন্য ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণ নিয়ে চলে এসেছে মোটরম্যান ও টেকনিক্যাল স্টাফেরা। তারা আগামী কয়েকদিন এই নয়া ট্রেন সেট চালিয়ে পরীক্ষা করে নেবেন। সূত্রে খবর, উদ্বোধনী দৌড় শুরুর আগে নিউ জলপাইগুড়ি অবধি ট্রায়াল রান করানো হবে। বন্দেভারত এক্সপ্রেস চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে ১০ জন মোটরম্যানকে পাঠানো হয়েছিল গাজিয়াবাদে৷ তারা প্রশিক্ষণ শেষে এসে পৌঁছে গিয়েছে হাওড়ায়। ট্রেনটি রক্ষণাবেক্ষণের জন্য ইন্টিগ্রাল কোচ ফ্যাকট্রিতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন হাওড়ার ২৫ জন ট্রেন এক্সামিনার। সেমি হাই স্পিড জাতীয় এই ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা শেডও তৈরি করেছে পূর্ব রেল।

error: Content is protected !!