```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে লাইনচ্যুত জন শতাব্দী এক্সপ্রেস

আবারও রেল দুর্ঘটনা ৷ এবার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে জন শতাব্দী এক্সপ্রেস লাইনচ্যুত হল ৷ তবে রেলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতের এই ঘটনার সময় ট্রেনটি ফাঁকা ছিল এবং সেটি কার্শেডে ফিরছিল ৷ সেই সময় বেসিন ব্রিজ ওয়ার্কশপের কাছে জন শতাব্দী এক্সপ্রেসের ২টি চাকা লাইন থেকে নেমে যায় ৷ ট্রেনটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে এসেছিল ৷ প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ট্রেনের ২টি চাকা ফের লাইনে তোলা হয় ৷জানা গিয়েছে বিজয়ওয়াড়া থেকে রাতে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঢোকে জন শতাব্দী এক্সপ্রেস ৷ ট্রেনের সব যাত্রী নেমে যাওয়ার পর সেটিকে বেসিন ব্রিজ ওয়ার্কশপের কার্শেডে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সময় দুটি চাকা লাইন থেকে সরে যায় ৷ গতি কম থাকা সত্ত্বেও কীভাবে লাইনচ্যুত হল চাকা দুটি সেই প্রশ্ন উঠছে ৷ রেল আধিকারিক ও পুলিশের তরফে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ সম্প্রতি বালাসোর রেল দুর্ঘটনার পর গতকাল জন শতাব্দী এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত হওয়ায় বেশ তোলপাড় পড়ে যায় চেন্নাই সেন্ট্রালসহ দক্ষিণ রেলে ৷তবে এই প্রথম নয় ৷ বৃহস্পতিবার তামিলনাড়ুর কুনুর স্টেশনে নীলগিরি মাউন্টেন রেলের একটি ট্রেন লাইনচ্যুত হয় ৷ কুনুর স্টেশন থেকে নীলগিরির উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায় ৷ ফলে ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায় ৷ স্টেশন থেকে ছাড়ার সময়ে এই দুর্ঘটনা ঘটায় ট্রেন গতি একেবারেই সামান্য ছিল ৷ ফলে বড় কোনও ক্ষতি হয়নি ৷ তবে ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ রেলের তরফে বলা হয়েছে কুনুর থেকে মেত্তুপালায়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি ৷ স্টেশন ছেড়ে কয়েক মিটার এগোতেই দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রেনের ৪ নম্বর বগি লাইন থেকে নেমে যায় ৷ খবর পেয়ে দ্রুত ইঞ্জিনিয়াররা সেখানে যান ৷ ট্রেনটিকে খালি করে ১৫০ জন যাত্রীর জন্য মেত্তুপালায়ামের বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ ৷ এরপর লাইনচ্যুত হওয়া বগিকে ফের লাইনে তুলে সেটিকে কার্শেডে পাঠানো হয়েছে ৷ শুক্রবার সকালে কুনুর স্টেশন থেকে রেল পরিষেবা স্বাভাবিক রয়েছে ৷ এই ঘটনায় রেলের তরফে তদন্ত শুরু করা হয়েছে ৷”

error: Content is protected !!